প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
ভূরুঙ্গামারীতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) নতুন কমিটি গঠিত

আব্দুর রহিম ইসলাম রনি।।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার জামতলা মোড়ে উপজেলা ক্যানটিনে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির অন্যতম সদস্য প্রভাষক মাহবুবুর রহমান। এতে স্থানীয় ফার্মেসির মালিক ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম (এসএস ড্রাগস হাউস) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ) (মেসার্স সেবা ফার্মেসী)।
সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোঃ মঞ্জুরুল আলম মঞ্জু (রানা মেডিক্যাল স্টোর)। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রী নকুল চন্দ্র রায় (রায় ফার্মেসী), মোঃ শাহজাহান আলী (ইসলাম ফার্মেসী) ও মোঃ হেলাল উদ্দিন (মেসার্স ভাই ভাই ফার্মেসী)।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ ফজলুল হক (অর্থি ফার্মেসী), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লতিফুজ্জামান রকেট (লামিয়া ফার্মেসী), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন মোল্লাহ (মোল্লাহ ফার্মেসী) ও এমদাদুল হক রিপন (আমাদের ফার্মেসী), কোষাধ্যক্ষ মোঃ শামসুজ্জামান (নবীন ফার্মেসী) এবং সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন মোঃ মাসুদ রানা (নিউ রানা ফার্মেসী)।
এছাড়া আরও ২১ জনকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ওষুধ ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ভেজাল ওষুধ প্রতিরোধ এবং সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।