
সুমন আহমদ খান।।
সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আজমান আহমদ (২০)। তিনি একই এলাকার রাশেদ আহমদের ছেলে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষায় ফেল করার পর মানসিকভাবে ভেঙে পড়েন আজমান। পরে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।