প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে পশু খামারিদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসএম শাহাদাত।।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালী কালী মন্দির মাঠে পশু খামারিদের দক্ষতা উন্নয়নে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭ সেপ্টেম্বর বিকাল ৫ টায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন স্থানীয় পশু খামারি।প্রশিক্ষণ প্রদান করেন সরকারি এআই টেকনিশিয়ান শেখ ইমরানুল ইসলাম।প্রশিক্ষণের পৃষ্ঠপোষকতা করে এস.কে. এগ্রোভেট লিমিটেড।প্রশিক্ষণে শেখ ইমরানুল ইসলাম বলেন পশু খামার এখন শুধু পেশা নয়, এটি একটি লাভজনক ব্যবসা। তবে সঠিক পদ্ধতিতে খামার পরিচালনা না করলে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। তাই রোগ প্রতিরোধ, টিকা প্রদান, সঠিক খাদ্য ও পরিচর্যার ওপর গুরুত্ব দিতে হবে।তিনি আরও বলেন,বর্তমান সরকার পশুসম্পদ উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে। খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর ও সচেতন করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।প্রশিক্ষণে খামারিরা বিভিন্ন প্রশ্ন করেন এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করেন।
আয়োজনে ছিল প্রাণিসম্পদ দপ্তর ও স্থানীয় খামারি সংগঠনের সমন্বয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।