প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
৭ দফা দাবি বাস্তবায়নে বড়পুকুরিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধিঃ মোঃ মশিউর রহমান।
দিনাজপুরের পার্বতীপুর বড় পুকুরিয়া কয়লা খনি এলাকায় ক্ষতিগ্রস্থরা ৭ দফা দাবি আদায়ে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসুচী পালন করেছে স্থানীয়রা। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ভুমি ও বসবাড়ি রক্ষা কমিটির ব্যানারে সকাল ১১ টায় খনি এলাকার পাতরাপাড়া নামক স্থানে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
দাবিগুলো হচ্ছে খনি এলাকার আশ পাস ডিটোনেটর বিস্ফোরণে অতি মাত্রায় কম্পোনের কারণে ভূমি ৩ ফিট দেবে যাওয়া থেকে রক্ষা, ফাটল কৃত বসতবাড়ি বিষয়ে কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, খনি একাকায় চলাচলকৃত বাইপাস রাস্তাটি মেরামত করন, সমঝোতা চুক্তি মোতাবেক ক্ষতিগ্রস্তদের প্রতি ঘরে চাকুরী প্রদান,পূর্বের অধিগ্রহণ কৃত মসজিদ গুলোর ক্ষতিপরন,পানি সংকটে সুপেয় পানির সমাধান ও ঘরবাড়ি সহ স্থাপনার জরিপ করন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সাংগনিক সম্পাদক সাগির ইসলাম, স্থানীয় ইইপি সদস্য আব্দুল কাদের, আবু তাহের ও আকাশ মাহমুদ হিটলার প্রমুখ।দৈনিক জনতার খবর। দিনাজপুর জেলা
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।