প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
মোবাইল কোট হিসেবে এবার মাঠে কাজ করবেন আনসার বাহিনী

১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৬তম ব্যাচ (পুরুষ) আনসার ব্যাটালিয়নের নবীন সিপাহিগণ আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে যোগদান করে।
একাডেমিতে নবীন সিপাহিদের এক অনাড়ম্বর অভ্যর্থনার মাধ্যমে সাদরে গ্রহণ করা হয়। নবীন সিপাহিদের পরিচয় নিশ্চিতের পর সারিবদ্ধভাবে (প্রয়োজনীয় জিনিসপত্রসহ) একাডেমি প্রাঙ্গণে প্রবেশ করানো হয়। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই–বাছাই শেষে তাদেরকে নির্দিষ্ট প্লাটুনে অন্তর্ভুক্ত করা হয়।
এই একাডেমিতে শুরু হওয়া আধুনিক, যুগোপযোগী ও কাঠামোবদ্ধ মৌলিক প্রশিক্ষণ তাদের পরিণত করবে একজন আত্মবিশ্বাসী, দক্ষ ও শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে। কঠোর শারীরিক অনুশীলন (পিটি), ড্রিল, প্যারেড, অস্ত্রচালনা ও রক্ষণাবেক্ষণ, রণকৌশলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে তারা অর্জন করবে বাহিনীর একজন আদর্শ সদস্য হওয়ার সব যোগ্যতা।
এই প্রশিক্ষণের মধ্য দিয়ে তরুণ সিপাহিরা বাহিনীর সদস্য গর্বিত হিসেবে দেশ, মাটি ও মানুষের প্রতি অগাধ আনুগত্য, শৃঙ্খলা ও ত্যাগের মানসিকতায় বলীয়ান হয়ে উঠবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।