প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
সিরাজগঞ্জে শিক্ষা দিবস পালিত

খালিদ হাসান জেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃ
সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।
দিনটি উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। ১৯৬২ সালের ছাত্র আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, আজকের তরুণ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশকে এগিয়ে নিতে পারে।
অনুষ্ঠানে ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।