প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত কুড়িগ্রাম জেলা প্রশাসকের মতবিনিময়

কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ ১৭ই সেপ্টেম্বর, বুধবার বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এসময় জেলা প্রশাসকের কর্মজীবন, শিক্ষা ও পারিবারিক জীবন মনিটরে উপস্থাপন করা হয়।
মতবিনিময় সভায় কুড়িগ্রামের শিক্ষা, চরাঞ্চলের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং অন্যান্য সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক সাংবাদিকদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি স্থানীয় উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী। বক্তব্য রাখেন বাংলা ভিশন টেলিভিশনের সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এনটিভির সাংবাদিক হাসিবুর রহমান হাসিব এবং জেলা প্রেসক্লাব,কুড়িগ্রামের সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজাসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা সাংবাদিকদের ভূমিকা, স্থানীয় উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে সুপরামর্শ প্রদান করেন। জেলার উন্নয়নে গণমাধ্যম ও প্রশাসনের ঘনিষ্ঠ সমন্বয়ের প্রতিও গুরুত্বারোপ করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।