প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2025 ইং
সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন গ্রেপ্তার

সেলিম হোসেন
বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে ১৬০ বোতল কেরু, ৩০ বোতল বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, ৪টি ওজন মাপার মেশিন ও নগদ ৩০ হাজার টাকাসহ ০২ জন গ্রেফতার
আজ মঙ্গলবার দুপুরে বগুড়া সদর থানাধীন চক সূত্রাপুর হরিজন কলোনী কালি মন্দিরের পাশে ক্যাপ্টেন জানে আলম সাদিফ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, ওসি, ডিবি ইকবাল বাহার, সদর ফাঁড়ী ইনচার্জ শফিকুল ইসলাম, সদরের ওসি (তদন্ত) মাহফুজ আলম সহ বগুড়া সদর থানা পুলিশের সমন্বয়ে মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ১৬০ বোতল কেরু, ৩০ বোতল বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, ৪টি ওজন মাপার মেশিন, নগদ ৩০ হাজার টাকাসহ আসামি ১। শ্রী হরিজন, (৩৫), পিতা- শ্রী বিল্টু হরিজন, ২। শ্রী শান্ত বাসফোর (২৫), পিতা- শ্রী বাদল বাসফোর উভয় সাং- চক সূত্রাপুর হরিজন কলোনি, থানা ও জেলা- বগুড়া'দ্বয়কে গ্রেফতার করা হয়। আসামী'দ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।