প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2025 ইং
বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ২৪০০ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সেলিম হোসেন
বগুড়া প্রতিনিধি
বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ২,৪০০ (দুই হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ডিবি, বগুড়া কর্তৃক সদর থানাধীন নামাজগড় এলাকার মুনসুরের ৫তলা বিল্ডিং এর ২য় তলায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আবু দারদা ওরফে সজিব (৩১), পিতা- মোঃ আকরাম হোসেন, সাং- খাড়িয়া নিশিন্দারা মধ্যপাড়া, ২। মোছাঃ আর্জিনা বেগম (৩৫), স্বামী- মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং- ধামাই প্রামানিক পাড়া, উভয় থানা- কাহালু, ৩। মোছাঃ রিমা খাতুন (২৮), স্বামী- মোঃ সৌরভ সরকার, সাং- ফাঁপড় মধ্য পাড়া, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়াদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের ০৩ জনের হেফাজত হইতে ২,৪০০ (দুই হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। , ১নং আসামীর বিরুদ্ধে ১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সপর্দের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।