প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2025 ইং
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত একজন আহত

সেলিম হোসেন
বগুড়া প্রতিনিধি
বগুড়া কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগা হাট এলাকায় বগুড়া ভান্ডার ফ্যাক্টরির সামনে, বগুড়া টু নওগাঁ গামী সড়কে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছে ।
গত সোমবার ১৫ সেপ্টেম্বর রাতে সিএনজি যোগে আদমদিঘি যাওয়ার পথে কাহালু উপজেলা নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাসস্ট্যান্ড থেকে পশ্চিমে বগুড়া ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ভিকটিম আইনুন নাহার আশা (৩৭) নিহত হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত শিশু আরাত (৬) ও সিএনজি চালক অজ্ঞাত (৫৫) কে, উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিরা হলেন, আইনুন নাহার আশা (৩৭) স্বামী মোঃ রতন মিয়া শিশু আয়াত (৬) পিতা মোঃ রতন মিয়া সাং ইন্দইল থানা আদমদিঘী জেলা বগুড়া। ও আহত অজ্ঞাত সিএনজি চালক (৫৫) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। স্থানীয়রা জানায় অজ্ঞাতনামা ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।