
সঞ্জয় বাড়ৈ।।
মাদারীপুর শহরের বেশির ভাগ রাস্তার অবস্থা করুন।চানমারি মসজিদ টু পুরানবাজার সড়ক,কোর্টমোড় টু কুলপুদ্দি সড়ক,শহীদ মানিক সড়ক,টিএনটি সড়ক সহ,বেশিরভাগ রাস্তার অবস্থা বেহাল।রাস্তাগুলোতে,খানা খন্দে বোঝাই,যা যান চলাচলের জন্য একেবারেই অনুপযুক্ত। বৃষ্টি হলে জনদুর্ভোগ ও ভোগান্তি দিগুন হয়ে যায়।এই ভাঙ্গাচোরা রাস্তায় চলতে গিয়ে, মানুষের মহামূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অনেক সময় দূর্ঘটনার স্বীকার হচ্ছে। জনদুর্ভোগ চরমে থাকার পড়েও,প্রসাশন নিরব দর্শকের ভূমিকায় রয়েছে। এ অবস্থা চলতে থাকলে,অচিরেই সমস্ত রাস্তাগুলো চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়বে।আশা করছি, অচিরেই প্রসাশনের সুদৃষ্টি মাধ্যমে, বেহাল রাস্তাগুলো সংস্কার হবে এবং জনদুর্ভোগ থেকে মাদারীপুরবাসী মুক্তি পাবেন।