
মোঃ জাকি উল্লাহ।।
সিরাজগঞ্জে রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ১ ২ ও নং ওয়ার্ডের মহিলা মেম্বার রুনা খাতুন ভিজিডি কার্ডের নামে অর্থ নিয়েছেন বলে জানা গেছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ভিডাব্লিউবি কার্ড সমাজের অতি দরিদ্র পরিবারের নারীদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি। গতকাল সোমবার হাটপাঙ্গাসী সরকার পাড়ার লালচাঁন সরকারের স্ত্রী হানুফা খাতুনের কাছে সরেজমিনে গিয়ে জানা যায়,গত জুলাই মাসে ভিজিডি চালের কার্ড করে দেওয়ার কথা বলে ৫ হাজার ৮ শত টাকা নেন। একই গ্রামের লিটন সরকারের স্ত্রী খাদিজা খাতুনের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা নেন। ভুক্তভোগী ২ জন নারী যখন জানতে পারেন তাদের নামে কার্ড হয় নাই। তখন রুনা মেম্বারের নিকট টাকা ফেরত চাইতে গেলে তিনি বলেন, টাকা নিয়েছি ১৫ দিনের মধ্যে ফেরত দিব। গত শুক্রবার টাকা ফেরত চাইতে আবারও বাড়িতে গেলে মেম্বার বলেন, টাকা ফেরত দিতে একটু সময় লাগবে। অভিযুক্ত মেম্বার রুনা খাতুন মুঠোফোনে টাকার নেওয়ার বিষয়ে অস্বীকার করেন। অত্র পরিষদের প্রশাসক বিএডিসির কর্মকর্তা আনন্দ চন্দ্র বর্মনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সম্ভব হয়নি।