
এ,এইচ,এম,আনারুজ্জামান।।
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে পানিতে ডুবে ঈশিতা সানা নামে দেড় বছরের এক শিশুর করুন মৃ/ত্যু হয়েছে। সোমবার আনুমানিক দুপুর ২ টায় ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নি/হত শিশুটি ঐ গ্রামের মহেন্দ্র নাথ সানার ছোট কন্যা।
স্থানীয় ইউপি সদস্য প্রসেনজিৎ সরকার জানান, মহেন্দ্র নাথের বড় কন্যা মমতা সানা (৪) ও ছোট কন্যা ঈশিতা সানা সবার অজান্তে বাড়ির পাশে এক পুকুরে যায়। এসময় ঈশিতা পানিতে পড়ে গেলে বড় বোন মমতা তাকে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাড়িতে গিয়ে তার মাকে ডেকে নিয়ে আসে। তার মা এসে দেখে মেয়ে পানিতে তলিয়ে গেছে। এসময় মায়ের চিৎকারে স্থানীয় লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে, ততক্ষণে তার মৃ/ত্যু হয়। শিশুটির অকাল মৃ/ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অপমৃত্যুতে পরিবারের শান্তনা মৃলক বিবৃতি দিয়েছেন বড়দল ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফি, বড়দল ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব এ,এইচ, এম,আনারুজ্জামান, টিটু,কৃষক দলের সাংগাঠিন সম্পাদক মোঃ আইয়ুব আলী,ইয়াছিন সরদার প্রমুখ।।