
মোঃ জাকি উল্লাহ।।
রায়গঞ্জে ক্ষিরতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গরীব চক্ষু রোগীদের জন্য নামমাত্র ২০ মুল্যে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
তাড়াশ ভিশন এন্ড ডায়াগনস্টিক সেন্টারের, (তাড়াশ চক্ষু হাসপাতাল) অধ্যাপক এমএ মতিন বিএন এসবি চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জ এর উদ্যোগে মঙ্গলবার (১৬/৯/২৫) সকাল ১০ ক্ষিরতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই চক্ষু শিবির ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ডাঃ মোঃ মজীবর রহমান , পরীক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনিল চন্দ্র মাহাতো, গণমাধ্যম কর্মী মোঃ জাকি উল্লাহ প্রমুখ।
তাড়াশ চক্ষু হাসপাতালের একটি মেডিকেল টিম রায়গঞ্জের ক্ষিরতলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক নারী ও পুরুষ রোগীকে নামমুল্যে চক্ষু সেবা প্রদান করে।
সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে এই চক্ষু শিবির। এসময় চোখের বিভিন্ন সমস্যায় ভোগা যেমন পানি পড়া, ছানি পড়া , আই পেসারসহ বিভিন্ন রোগীদের চোখ পরীক্ষা নিরীক্ষা করে তাদের ওষুধ ও চশমা প্রদান করা হয়। সেই সাথে চোখে ছানিপড়া রোগীদের চিহ্নিত করা হয়। তাদের সিরাজগঞ্জ অধ্যাপক এমএ মতিন বিএন এসবি চক্ষু হাসপাতালে নামমাত্র মূল্যে চোখের অপারেশন করে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।