প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2025 ইং
ভারতীয় ১২ বোতল বিদেশী মদ ও ০১ টি TVS মোটর সাইকেল সহ ০৩ জন আসামী গ্রেফতার

জনাব মোঃ সফিকুল ইসলাম খান,
অফিসার ইনচার্জ, ছাতক থানা, সুনামগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই/মোঃ রোমেন মিয়া সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল, ১৫/০৯/২০২৫ তারিখ রাত অনুমান ২১.৩৫ ঘটিকার সময় ছাতক থানার নোয়ারাই পৌরসভাধীন পূর্ব নোয়ারাই ফুটবল খেলার মাঠের পার্শ্বে হইতে ধৃত আসামী ১। মোঃ নুর আলী (২৪), পিতা-মৃত সোহরাব আলী, মাতা-রংমালা বেগম, গ্রাম-পূর্ব ঘিলাতলী, ইউপি-বাংলাবাজার, ২। মোঃ মিলন মিয়া (২০), পিতা-বাবুল মিয়া, মাতা-রোকেয়া বেগম, ৩। মোঃ উসমান আলী (২৮), পিতা-আলহাজ¦ আলী, মাতা-আছাবুন নেছা, উভয় সাং-শ্যামারগাঁও, ইউপি-নরসিংপুর, সর্ব থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ এর হেফাজত হইতে ১২ বোতল AC BLACK ৩৭৫ মিঃ লিঃ, যাহার পরিমান-৪৫০০ মিঃ লিঃ, যাহার মূল্য অনুমান-৭২০০/- টাকা এবং ০১টি লাল ও কালো রংয়ের TVS MATRO PLUS, 110 Special Edition মোটর সাইকেল, যাহার মূল্য অনুমান-১,০৫,০০০/- টাকা উদ্ধার করিয়া ধৃত আসামীগন ও পলাতক আসামীর বিরুদ্ধে এসআ ই/মোঃ রোমেন মিয়া বাদী হয়ে এজাহার দায়ের করিলে ছাতক থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।