প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2025 ইং
জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল আসোসিয়েশন আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জামালপুর পৌরসভা বনাম সরিষাবাড়ি উপজেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলায় সরিষাবাড়ি উপজেলাকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয় জামালপুর পৌরসভা। স্টেডিয়ামে খেলা উপভোগ করতে জামালপুরসহ আশেপাশের জেলা থেকে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। খেলা শেষে জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হয়। এ সময় জেলা ফুটবল আসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দ্ল্লুাহ আল ফুরাদ রেদুয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।