
রোয়াংছড়ি যুবককে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে নদীতে তল্লাশী চালাচ্ছে দমকলর্মীরা।
বান্দরবানের রোয়াংছড়িত উপজেলায় এক যুবককে রাতের আঁধারে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ ব্যক্তি ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাতিন ঝিরি পাড়ার বাসিন্দার মৃত ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৩৬)।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টা দিকে নাতিন ঝিরি পাড়া এলাকার সাবেক ইউপি সদস্য মেদুক মারমা ভাড়া বাড়ির পিছনে রাস্তায় এঘটনা ঘটে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে স্থানীয়রা রোয়াংছড়ি থানা পুলিশকে জানান।
রোয়াংছড়ি থানা পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করলে সেখানে আলামত দেখে তারাছা খালে উদ্ধার অভিযান চালায়। খালের পানি বেশি থাকায় খোঁজাখুজি করেও প্রতিবেদন লেখার পর্যন্ত জীবিত বা মৃত এই ব্যাক্তির লাশ উদ্ধার করা যায়নি। এখনো পর্যন্ত অটোরিক্সা চালক অমন্তসেন তঞ্চঙ্গ্যা নিখোঁজ রয়েছে