সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী চরজব্বর ডিগ্রী কলেজে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ২০২৫-২০২৬ একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস এবং নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ ক্যালেন্ডার মোড়ক উন্মোচন। চরজব্বর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা।
চরজব্বর ডিগ্রী কলেজ ইতিহাসে এরকম জমকালো প্রোগ্রাম এটিই প্রথম।
সার্বিক তত্বাবধানে অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু।
কলেজ মিলনায়তন অনুষ্ঠানের আয়োজন করে চর জব্বর ডিগ্রী কলেজ। সার্বিক সহযোগিতা করেছেন সোস্যাল ইসলামী ব্যাংক, সুবর্ণচর শাখা।
এসময় কেন্দ্রী ছাত্র দলের সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পক্ষ থেকে ছাত্রদলের নেতারা ফুল দিয়ে নতুন ছাত্র-ছাত্রীদের বরণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যুতসাহী সদস্য সফিক উল্যাহ সুমন, বিশিষ্ঠ সমাজ সেবক নুর নবী চৌধুরী, নিজাম উদ্দিন ফারুক, সাহাব উদ্দিন স্বপন, মোঃ মহি উদ্দিন, সেলিম চৌধুরী। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ ছানা উল্যাহ, মানিক চন্দ্র শীল, নাছিমা আক্তার প্রমূখ।
বক্তারা শিক্ষার মানউন্নয়ন নিয়ে নানা পরামর্শ মূলক বক্তব্য রাখেন, এবং চরজব্বর ডিগ্রি কলেজে অবকাঠামো উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করছেন, অলি উদ্দিন অডিটোরিয়াম নির্মাণ, বিশাল ফীল বাগান নির্মাণ, কলেজ গেট নির্মাণ, অফিস কক্ষ, ক্লাস রুমের উন্নয়নসহ শিক্ষার বিষয়ে সর্বচ্চ গুরুত্ব দেয়ায় অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলুর ভূইয়সি প্রশংসা করেন।