প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2025 ইং
মো কামাল হোসেন শাহরাস্তি উপজেলা প্রতিনিধি চাঁদপুর

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)-এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ অলি উল্লাহ’র সহযোগিতায় এসআই (নিঃ) খায়রুল আলম ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন নেতৃত্বাধীন একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রথমে শাহরাস্তি পৌরসভার বাত্তলা এলাকায় বাদশা মিয়ার বাড়ির সামনে থেকে ২৫০ পিস ইয়াবাসহ মনির হোসেন (৩০) কে আটক করা হয়। তিনি ওই এলাকার মিজানুর রহমানের ছেলে। পরে আয়নাতলী এলাকার পাটোয়ারী বাড়ির সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ নুরে আলম (৪০) কে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে।
মোট ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নম্বর-১১, তাং-১৫/০৯/২০২৫) দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা কম দামে মাদক সংগ্রহ করে বেশি দামে বিক্রি করছিলো এবং এভাবে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলো।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) বলেন,
“মাদকমুক্ত শাহরাস্তি গড়ে তুলতে আমাদের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন অব্যাহত থাকবে। তরুণ প্রজন্মকে রক্ষায় এই অভিযান চলমান থাকবে।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।