প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2025 ইং
বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র কর্মী সমাবেশ–২০২৫

আবির খান
বকশীগঞ্জে অনুষ্ঠিত উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এক প্রাণবন্ত কর্মী সমাবেশ পরিণত হয় জনসভায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য জননেতা জনাব এম রশিদুজ্জামান মিল্লাত।
কর্মী সভায় তিনি নিজেকে বকশীগঞ্জ দেওয়ানগঞ্জের সংসদ সদস্যের প্রার্থী ঘোষণা করেন। এ সময় তিনি বলেন বিগত ১৭ বছর আমার এলাকার উন্নয়নে আমি কোন কাজ করতে পারিনি,আমাকে কাজ করতে দেয়া হয়নি এবং আমি কোন সুযোগ পাইনি।আমি আমার এলাকার উন্নয়নে কাজ করতে চাই, শিল্প কারখানার উন্নয়ন, বেকার সমস্যা দূরীকরণ,কৃষি খাতে উন্নয়ন, শ্রমিক উন্নয়ন, দারিদ্র দূরীকরণ, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন,জনগণের মানবিক উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও মানবিক বোকশীগঞ্জ বিনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে বিএনপি’র কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য জননেতা জনাব এম রশিদুজ্জামান মিল্লাত বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন,
যেদিন আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরবেন সেদিন থেকে বিএনপির জোয়াড়ে ভাসবে দেশ।
তিনি তারঁ বক্তব্যে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন আমি সকলের মাঝে ঐক্য দেখতে চাই, কোনো ভেদাভেদ দেখতে চাই না, আমি বকশিগঞ্জ এর জনগণের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
সমাবেশে উপজেলা, পৌর বিএনপি সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর ও বকশীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের অংশগ্রহণে কর্মীসভা জনসভায় পরিণত হয়।
কর্মীসভায় উপস্থিত নেতাকর্মী এবং সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, তারা শতভাগ আশাবাদী দল এবার তাদের প্রাণপ্রিয় নেতা মিলাদ ভাইক (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে মনোনয়ন দিবেন এবং মিল্লাত ভাইকে তারা বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবেন।কর্মীসভায় উপস্থিত সাধারণ জনগণ আরো বলেন ২০০১সালে তাদের প্রিয় মিল্লাত ভাই নির্বাচিত হয়ে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এর ব্যাপক উন্নয়ন করেছেন, এবারে নির্বাচনে জয় লাভ করে (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জকে) একটি মানবিক ও আধুনিক উপজেলা পরিণত করবেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।