প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2025 ইং
পানছড়িতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

একরামুল হক।।
খাগড়াছড়ির পানছড়িতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর দুইটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ'র উপজেলা কার্যালয় থেকে উপজেলা সভাপতি মোঃ আবু বক্কর এর সভাপতিত্বে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধিতিতে জাতীয় নির্বাচনের দাবি ও পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ করেন।
অন্যান্যদের মধ্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ পানছড়ি
উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সহসভাপতি মো. ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস আহমেদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক একরামুল হোসেন সহ উপজেলার সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।