প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2025 ইং
পাটগ্রাম আদর্শ কলেজে নবীনবরণ ও পরিবেশবান্ধব কর্মসূচি

জেলা প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রাম আদর্শ কলেজে নবীনবরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মু. আনোয়ারুল ইসলাম রাজু।
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়; চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ চর্চা ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্যও প্রয়োজন।” তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি দেশপ্রেম, সততা ও নৈতিকতা বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে পরিবেশ ভারসাম্য রক্ষায় “গাছের গুরুত্ব” তুলে ধরে তিনি নবীন শিক্ষার্থীদের হাতে গাছের চারা উপহার দেন। তিনি বলেন, “গাছ আমাদের জীবনের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেনের যোগান ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিটি মানুষকে অন্তত একটি গাছ লাগানোর প্রতিজ্ঞা নিতে হবে।”
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবেশবান্ধব এ উদ্যোগকে সবাই প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জাগায়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।