প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2025 ইং
শাহ্ আজগর আলী ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠান উদযাপিত
শাহ্ মো মুশফিকুর রহমান।।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শাহ্ আজগরআলী ডিগ্রি কলেজে এইচএসসি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়েছে নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাইবান্ধা-৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী)আসনেএম.পি. পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা)।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার আমীর মো:এরশাদুল হক ইমনতিনি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও শুভকামনা জানান। তিনি বলেন, “নতুন এই যাত্রা আপনাদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইন্জিনিয়ার গোলাম রব্বানী রতন সভাপতি শাহ্ আজগরআলী ডিগ্রি কলেজ।তিনিনবীন শিক্ষার্থীদের বলেন পাঠ্যবই অধ্যায়নের মাধ্যমে ভাল ফলাফল করার পাশাপাশি নিজেকে একজন সৎ,দক্ষ ও আর্দশ মানুষ হিসেবে সমাজ ও রাষ্ট্রে ভূমিকা রাখতে হবে।তিনি আরও বলেন অত্র কলেজের সার্বিক উন্নয়নে সব সময় পাশে থাকবেন।অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি শেয়ার করে বলেন, এই অনুষ্ঠান তাদেরকে অনেক অনুপ্রেরণা দিয়েছে।সর্বশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি মোছা: আনজুমান আরা বেগমের সমাপনি বক্তবের অনুষ্ঠানটির সফল সমাপ্তি হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।