প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2025 ইং
চাঁদপুরে মহিলা দল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন ।।
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গসংগঠন মহিলা দলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় ১নং ওয়ার্ডের পরানপুর এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও সাবেক ছাত্রদল নেতা লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া।
সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোঃ মজাহার হোসেন। সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিল্লাল।
মহিলা দলের নেতৃবৃন্দ বলেন, বিএনপির নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে মাঠে কাজ করে যাচ্ছে মহিলা দল।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।