প্রিন্ট এর তারিখঃ Mar 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2025 ইং
সিলেটে তালামীযে ইসলামিয়ার র্যালিতে হামলা, আহত অন্তত ১০

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার রেলগেট এলাকায় তালামীযে ইসলামিয়ার আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শান্তিপূর্ণ র্যালিতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংঘটিত এই হামলায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, র্যালি চলাকালে জাহানপুর গ্রামের কিছু ব্যক্তি হঠাৎ র্যালিতে ঢুকে পড়ে, একটি অটোরিকশা জোরপূর্বক র্যালিতে প্রবেশ করায় এবং মাইক কেড়ে নেয়। এরপরই র্যালির ওপর হামলা শুরু হয়।
আহতদের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তালামীযে ইসলামিয়ার পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু জানিয়েছেন, সাংবাদিক রুশেল আহমদের অবস্থা আশঙ্কাজনক।
দুই পক্ষের মধ্যে সংঘর্ষ কারনে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।