প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2025 ইং
আনোয়ারায় অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাতে দুইজন ম্যাজিস্ট্রেট নিয়োগ

আনোয়ারা (প্রতিনিধি) চট্টগ্রাম ।।
আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বদলপুরা থেকে গহিরার বার আউলিয়া ঘাট পর্যন্ত বেড়ীবাঁধের দুই পাশে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)'র জমি অবৈধভাবে দখলের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম চালাতে দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক। চলতি মাসের শেষে বা আগামী মাসের প্রথম সপ্তাহে এ অভিযান শুরু হতে পারে। অভিযানে পাউবোর জমি অবৈধভাবে দখল করে নির্মাণ করা সব ধরনের স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।