
মো: সিয়াম রানা।।
উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শ্রি প্রভাস চন্দ্র রায়ের ছেলে বাদল রায়ের ঘরে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বে ও পরকীয়ার জেরে একাধিক বিয়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার বাজারের
শ্রী শিপেন সরকার এর মেয়ে প্রান্তী সরকার এর সাথে ১৫-৮-২০১৮ সালে দুই পরিবারের প্রস্তাবনায় তাদের বিবাহ হয়।
এ বিষয়ে প্রান্তী সরকার বলেন বিয়ের সাত বছরে দুই সন্তানের জননী তিনি । কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই তার স্বামী বাদল রায় একাধিক মেয়ের সাথে প্রেম করে বলে জানান।
এ বিষয় বুঝতে পেরে প্রান্তী সরকার তাকে সচেতন করলে তাকে বেধড়ক মারপিট করে। প্রান্তী সরকার বলেন আমি ঘরের বউ থাকা সত্ত্বেও সে একাধিক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে এবং কি একাধিক মেয়ের সাথে পরকীয়ায় যুক্ত হয়ে তাদের এক সাথে থাকা ঘোরাফেরার ও বিয়ের ছবি সহ আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ভিডিও কলে দেখায়।
এ বিষয়ে প্রান্তী সরকার আরো বলেন আমি নীলফামারী সদর থানায় একটি অভিযোগ করি এবং কি বাংলাদেশ সেনাবাহিনী কর্মরত নীলফামারী দায়িত্বপ্রাপ্ত অফিসারকে অভিযোগ করি। সবশেষেই কোথাও হেল্প পাইনি শেষ পর্যন্ত কোর্টে লড়তেছি। আমি যেন কোর্টের মাধ্যমে ষুষ্ঠ বিচার পাই এবং অপরাধীর সর্বোচ্চ সাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত বাদলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের হিন্দু ধর্মে ২-৩ টি বিয়ে কারা যায়। এবং তিনি সাংবাদিককে সাইবার ক্রাইমে মামলা দেওয়ার হুমকি দেন।