প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2025 ইং
সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

খন্দকার শহীদুল ইসলাম
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা (শহীদ মিনার) এলাকার আব্দুল আলী (৫০) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আলীনগর গ্রামের মিন্টু মিয়া (২৯)।
১৪সেপ্টম্বর রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাটস্থ ফেরিঘাট এলাকার রাস্তার উপর অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।অভিযানে মাদক কারবারি আব্দুল আলী ও মিন্টু মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ৬ কেজি ভারতীয় নিষিদ্ধ পন্য গাঁজা উদ্ধার করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের চৌকস অফিসার এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, কনস্টেবল ফরিদ মিয়া, কনস্টেবল দিপক মুন্ডা, কনস্টেবল শামছুল হক ও কনস্টেবল জাবরুল ইসলাম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।