প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2025 ইং
ভূমিকম্পে ফের কাঁপল সিলেট, উৎপত্তি ভারতের আসামে

সুমন আহমদ খান
উপজেলা প্রতিনিধি
ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত সিলেট আবারও কেঁপে উঠেছে ভূমিকম্পে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজকের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে, যা সিলেট থেকে প্রায় ১৩১ মাইল দূরে অবস্থিত। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৮,
সাম্প্রতিক সময়ে সিলেট অঞ্চলে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে।
৫ মার্চ সকালে সিলেটে একটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ভারত ও মিয়ানমার সীমান্তে। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬ । তারও আগে, ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে আরেকটি ভূমিকম্প অনুভূত হয় সিলেটে। এটি উৎপন্ন হয়েছিল আসামের মরিগাঁও এলাকায় যার মাত্রা ছিল ৫.৩।
ভূমিকম্পের পুনঃপুন ঘটনা সিলেট অঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে ভবন নির্মাণে ভূমিকম্প সহনীয় নীতিমালা অনুসরণ করা অত্যন্ত জরুরি।C
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।