প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

খালিদ হাসান।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার অন্যতম উপায় হলো সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের ভালোবাসা অর্জন করা—এই মূলমন্ত্রকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ, তারাশ ও সলঙ্গা অঞ্চলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, রাজনীতির মূল শক্তি জনগণ। তাই জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন না করলে কোনো আন্দোলন কিংবা পরিবর্তন সম্ভব নয়। জনগণের দুঃখ-দুর্দশা, সংকট ও সমস্যার সময় তাদের পাশে দাঁড়ানোই হলো প্রকৃত রাজনীতির ভিত্তি।
আলোচনা সভার বিশেষ আকর্ষণ ছিলেন গণমানুষের নেতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হক। তিনি বক্তব্যে বলেন,
"তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের মাঠে-ময়দানে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। জনগণের সমস্যা শুনতে হবে, সমাধানের চেষ্টা করতে হবে। রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের সেবার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।"
এ সময় উপস্থিত নেতাকর্মীরা শপথ নেন, তারা জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং গণমানুষের সাথে সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন।
সভায় স্থানীয় নেতাকর্মী ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা মনে করেন, তারেক রহমানের নেতৃত্বে এবং গণমানুষের পাশে থেকে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে উঠলে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক ধারা ফিরে পাবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।