প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
দিনাজপুরের পার্বতীপুরে এক গৃহবধূ আত্মহত্যা

মোঃ মশিউর রহমান।।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড় হরিপুর মুন্সিপাড়া( হিন্দু পাড়ায় )এলাকায় গলায় ফাঁস টাঙ্গিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে,পার্বতীপুর ৫নং চন্ডিপুরে ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বড় হরিপুর মুন্সিপাড়া এলাকায় রমনাথ রায় এর পুত্র মিলন রায় স্ত্রী চম্পা রানী(৩৩) প্রতিদিনের মতো শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায়। শনিবার সকালে তাঁর শ্বশুর-শ্বাশুরী পুত্র বধুকে ঘরে ডাকতে গেলে দেখতে পায় যে। সে গোয়াল ঘরের মধ্যে ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যা করেছে। চম্পা ও তার মা এক রুমে ঘুমিয়ে ছিল,স্বামী সে এক ঘরে একাই থাকতো। ধারণা করা হচ্ছে গভীর রাতে নিজ গোয়াল ঘরের বাঁশের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস টাঙ্গিয়ে সে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার আসল কারণ জানা যায়নি।
জানা যায়, চম্পা ঘোলপাড়া, দীঘলডাঙা
নীলফামারী সদর থানা, নীলফামারী মহল্লার পিতা- দিনেশ চন্দ্র রায়, কণ্যা । চম্পা রানী তিন সন্তানের মা।
এ ব্যাপারে শনিবার সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন,খবর পেয়েছি এবং ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে। পরর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।দৈনিক জনতার খবর। দিনাজপুর জেলা প্রতিনিধিঃমোঃ মশিউর রহমান।। তারিখঃ১৪।৯২৫।মোবাইলঃ ০১৭৭৪৭০০৪৬০
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।