প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
সন্তানের হাতে পিতা খুন : ভোলায় আলোচিত নোমানী হত্যা মামলায় বড় ছেলে গ্রেফতার

মোঃ আরিফ।।
ভোলায় আলোচিত নোমানী হত্যা মামলার মূল আসামি নিহত নোমানীর বড় ছেলেকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ভোলা জেলা পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ এ সফলতা অর্জন করে।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে নৃশংসভাবে নোমানীকে খুন করা হয়। এ ঘটনায় নিহতের বড় ছেলেকে প্রধান আসামি করে মামলা দায়ের হলে ভোলা পুলিশ অভিযান শুরু করে। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ দল তাকে আটক করে।
এই ঘটনায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। দ্রুততম সময়ে হত্যাকারীকে আইনের আওতায় আনায় ভোলা জেলা পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তারা আশা প্রকাশ করেছেন, এ মামলার অন্যান্য আসামিদেরও দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।