প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
গোলাপগঞ্জে রনি হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

সাহেন আহমদ।।
গোলাপগঞ্জে আলোচিত যুবদল কর্মী জসিম উদ্দিন রনি হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গোলাপগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রনির বড় ভাই বাহার উদ্দিন বলেন, 'রনি হত্যার প্রধান আসামি রাজু লাইভে এসে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসছে না। আমি গোলাপগঞ্জ মডেল থানার ওসির সাথে যোগাযোগ করে কোন প্রতিকার পাচ্ছি না। আমি আজকের সংবাদ সম্মেলন থেকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে যদি আসামি গ্রেফতার না করা হয়, এলাকাবাসীকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব।' তিনি আরো বলেন, 'আমার ভাই হত্যার বিচার পেতে গোলাপগঞ্জবাসীসহ সাংবাদিক, সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।'
এ সময় পরিবারের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহত রনির মা রাসনা বেগম, সুমন আহমদ, কাওছার আহমদ, ফয়সাল আহমদ, আজিজ আহমদ, প্রমুখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।