প্রিন্ট এর তারিখঃ Mar 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
চাঁদপুরের জাবের মাহমুদের ৩১ তম জন্মদিন উদযাপন

মো কামাল হোসেন।।
তরুণ প্রজন্মের প্রিয় মুখ জাবের মাহমুদ আজ পা রাখলেন জীবনের ৩১তম বছরে। পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় দিনটি হয়ে উঠেছে আনন্দমুখর।শুভেচ্ছা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে অভিনন্দনের বন্যা।
চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সুয়াপাড়া গ্রামের কৃতি সন্তান জাবের মাহমুদের জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় এক আয়োজনস্থলে পরিবার, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন পালন করা হয়। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জাবের মাহমুদের জন্য শুভকামনা জানিয়ে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
জাবের মাহমুদ ডা: মো: সিরাজুল হক ও মাফিয়া বেগমের সন্তান। তিনি রাজনৈতিক কোনো বড় পোস্টে না থেকেও একজন কন্টেন্ট ক্রিয়েটর ও সামাজিক কর্মী হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন। মানবিক কাজে সর্বদা এগিয়ে আসা এবং মানুষের পাশে থাকার কারণে স্থানীয়দের কাছে তিনি একজন তরুণ প্রেরণা হয়ে উঠেছেন।
জন্মদিন উপলক্ষে দৈনিক জনতার খবরকে আশাবাদ ব্যক্ত করেন, জাবের মাহমুদ ভবিষ্যতেও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।