প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরী নিহত

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হাবলা ইউনয়নের সোনালিয়া পূর্ব পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। অজ্ঞাত ওই কিশোরীর আনুমানিক বয়স ১০/১১ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর যাচ্ছিল। ট্রেনটির ছাদে ওই কিশোরী ভ্রমন করছিল। পথিমধ্যে ট্রেনটি ওই স্থানে পৌছালে ওই কিশোরী ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করে।
এ বিষয়ে হাবলা ইউপির ১ নং ওয়র্ডের সদস্য ফজলুল হক বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে সে একজন ছিন্নমুল কিশোরী। তার সাথে থাকা মানিব্যাগে ২০টাকা রয়েছ।
এ বিষয়ে টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে ফাড়ির ইনচার্জ হারুন-উর-রশিদ বলেন, মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।