বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নুনগোলা ভেন্যুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া সদরের নুনগোলা ভেন্যুর, উচ্চ বিদ্যালয় মাঠে, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির, জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট বগুড়া শহর যুব ও ক্রীড়া বিভাগের অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলায় পুরস্কার করেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার সেক্রেটারী আ স ম আব্দুল মালেক।
এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক মোস্তফা মোঘল, উত্তর সাংগঠনিক শাখার বায়তুল মাল সম্পাদক আবু তাহের, নির্বাহী সদস্য মোকাম্মেল হোসেন, ডঃ মুফতি মাওলানা মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, গোকুল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা লুৎফর রহমান, নামুজা ইউনিয়ন আমির এনামুল কাদির আমজাদ,সেক্রেটারি শফিকুল ইসলাম, নুনগোলা ইউনিয়ন জামায়াতের আমির আমজাদ হোসেন,সেক্রেটারি শরিফুল ইসলাম, নিশিন্দারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লুৎফর, জামায়াত নেতা রফিকুল ইসলাম নান্নু, গোকুল ইউনিয়ন টিম কর্মকর্তা শিমু প্লাস্টিকের স্বত্বাধিকারীরা ইউসুফ আলী, আজমল হোসেন আজাহার মাস্টার, আয়েজ উদ্দিন, প্রভাষক আব্দুল হালিম, হারুন অর রশিদ, আরিফুল ইসলাম আরিফ ও শহর ও সদরের সকল ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী ও ফুটবল প্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় অংশ গ্রহণ করেন নুনগোলা ইউনিয়ন একাদশ বনাম গোকুল ইউনিয়ন একাদশ, খেলায় ২- ০ গোলে নুনগোলা ইউনিয়ন হারিয়ে ভেন্যু চ্যাম্পিয়ন গোকুল ইউনিয়ন একাদশ, ম্যাচ রেফারি জিবরীল বাবু সহকারী ম্যাচ রেফারি রফিকুল ইসলাম মুক্তার এবং জাফরিয়া জাফর, ক্রীড়া ভাষ্যকার মাসুদ রানা।