প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
টাঙ্গাইলে পপুলার ডায়গনস্টিক এর বিরুদ্ধে মানব বন্ধন

খঃ মাহফুজুর রহমান বিপ্লব
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
টাঙ্গাইল জেলা শাখার প্রাইভেট হাসপাতাল, ইউনিট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমিতির নীতিমালা না মানার অভিযোগে এই সমাবেশে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, টাঙ্গাইল জেলা শাখার কার্যক্রমের বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয়।
বক্তারা অভিযোগ করেন, জেলার স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ও মান বজায় রাখতে নির্ধারিত নীতিমালা মানা সবার জন্য বাধ্যতামূলক হলেও পপুলার ডায়াগনস্টিক সেন্টার তা উপেক্ষা করছে। তারা বলেন, এই ধরনের কার্যকলাপ জেলা স্বাস্থ্যখাতে বিশৃঙ্খলা তৈরি করছে এবং সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নীতিমালা বাস্তবায়ন নিশ্চিত করা হোক এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধ করা হোক।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।