চট্টগ্রাম বাঁশখালীর ১নং পুকুরিয়া, ২নং সাধনপুর, ৩নং খানখানাবাদ, ৪নং বাহারছড়া এবং ৫নং কালিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
স্থান: সাহেবরের হাট, সাধনপুর
ঝড়-বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী সমাবেশে যোগ দেন।
প্রধান বক্তব্য:
উনি বলেন: ব্যক্তিগতভাবে বা নেতাকর্মীদের মাধ্যমে যদি কোনো অপকর্ম সংঘটিত হয়, তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।উক্ত নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করা হবে।এই বাঁশখালীর মাটিতে কোনো গ্রুপিং রাজনীতি চলবে না।
যারা দল থেকে মনোনয়ন পাবেন, নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।নেতাকর্মীদেরকে নাম বিক্রি বা অপরাজিত কাজে লিপ্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।বক্তারা আরও বলেন, মজলুম জননেতা আলহাজ্ব মোহাম্মদ লেয়াকত আলী-এর নেতৃত্বে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।
সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম উত্তর বাঁশখালীর ১নং পুকুরিয়া, ২নং সাধনপুর, ৩নং খানখানাবাদ, ৪নং বাহারছড়া এবং ৫নং কালিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ লেয়াকত আলী চেয়ারম্যান। আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।