
মোঃ সফিউল আলম।।
নবগঠিত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রলীগের পুনর্বাসন, বিবাহিত, অছাত্র ও টাকা বাণিজ্যের মাধ্যমে কমিটি ঘোষণার অভিযোগ এনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে একাংশের নেতাকর্মীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মিছিলের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় অবরোধ করে। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন উপজেলা ছাত্রদল নেতা সৌরভ হোসেন, ইমরান উদ্দিন, হাফিজ উদ্দিন তুষার, কাজী হিমেল ও আনোয়ার হোসেন। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন জুয়েল ও কনকাপৈত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান উদ্দিন অভিযোগ করেন, কেন্দ্রীয় ছাত্রদল উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রলীগের পুনর্বাসন, বিবাহিত, অছাত্র ও টাকার বাণিজ্যের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একতরফা কমিটি ঘোষণা করেছে।
এসময়, নেতাকর্মীরা অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানায়