প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2025 ইং
মাদারীপুরে শবজির মূল্য ঊর্ধ্বমুখী, সাধারন ক্রেতাদের নাগালের বাহিরে

সঞ্জয় বাড়ৈ।।
সাধারণত ক্রেতাদের নাগালে বাহিরে। মাদারীপুর শহরের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, শবজির মূল্য অস্বাভাবিক বেশি,যা সাধারণ, নিম্ন বৃত্ত ও মধ্যবিত্তদের ক্রয়সীমার বাহিরে।শহরের পুরান বাজার,ইটেরপুল বাজার,কুলপুদ্দী বাজার ও লেকের পাড় অস্থায়ী সবজি বাজার পরিদর্শন করে দেখা গেছে, পেঁপে, কাচা কুমড়া ও পটল বাদে কোন শবজিই ৮০টাকার নিচে ক্রয় করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন প্রজাতির-সবজি যেমন,করলা,বরবটি,সীম,টমেটো,বেগুন,গাজর ইত্যাদি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০টাকা থেকে ১২০ টাকায়।এছাড়া লাউ বিক্রি হচ্ছে প্রতি পিচ ৮০থেকে ১০০টাকায়।কিছুটা নিরুপায় হয়েই ক্রেতারা ভিরছে,শাপলা,কলমী শাক, পুইশাক ও গাঠির দিকে। উর্ধ্বমুখী মূল্যের কারণে, অনেক সময় ক্রেতারা অনেক পণ্য না কিনেই বাড়ি ফিরছেন। কাঁচা বাজারের এই উর্ধ্বমুখী মূল্যের কারণে ক্রেতা ও বিক্রেতা, উভয় বিপাকে পড়েছেন।
বিক্রেতারা বলেছেন শীতের সময় না আসলে সবজির মূল্য ক্রয়সীমা মধ্যে আশা অসম্ভব। ক্রেতাদের ধারনা সরকারের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করলে,সবজি বাজারের,অস্থিরতা দূরকরা সম্ভব। বয়লারের মূল্য কিছুটা বাড়লেও,স্বস্তি আছে মাছ- মাংসের বাজারে। এখন সাধারণ ক্রেতাদের শীতের সবজির জন্য,চাতক পাখির মতো প্রতীক্ষা করা ছাড়া, আর কোন উপায় নেই।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।