প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2025 ইং
ঝালকাঠির বিনয়কাঠি কলেজে নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি শেরে বাংলা ফজলুল কলেজের নবগঠিত পরিচালনা কমিটির সাথে এলাকাবাসী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকদের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য রুস্তম সরদার। কলেজ অধ্যক্ষ মো. নিজাম হায়দারের সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুল হাসান, অভিভাবক সদস্য সাইদুল ইসলাম, জাহাঙ্গির হোসেন, নাইম খান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) আকবর হোসেন, সহকারী অধ্যাপক (সমাজবিজ্ঞান) সনিয়া সুলতানা নাসিমা, সহকারী অধ্যাপক (ইংরেজি) আনোয়ার হোসেন, বিনয়কাঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসানুল হাবীব সম্রাট উপস্থিত ছিলেন।
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করায় এলাকাবাসী, শিক্ষক, অভিভাবকগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এবং এইচএসসি ৩টি বিভাগে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে ৫হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন দাতা সদস্য রুস্তম সরদার।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।