প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2025 ইং
পার্বতীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম জাকারিয়া বাচ্চুর উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান।।
দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত দেশ নিয়ন্ত্রণে সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৮নং হাবড়া ইউনিয়নের মধ্য মরনাই ঈদগাহ মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর -৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির ২০১৮ সালে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ও এবারে মনোনয়ন প্রত্যাশি এসএম জাকারিয়া বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও যুবদলের সাবেক সহ-সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম।
উঠান বৈঠকে প্রধান অতিথি এসএম জাকারিয়া বাচ্চু বলেন, আজ একটি কথা বলতে চাই নির্বাচনে অংশ নিতে গেলে প্রার্থী আসলে অসহায় হয়ে পড়ে। তাই আপনারা দেখেছেন, গত এক বছর ধরে আমি এই পার্বতীপুর–ফুলবাড়ী নির্বাচনী আসনের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা, বাজার ও মাঠে ঘুরে ঘুরে কাজ করে যাচ্ছি। আমার নেতা জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি সাধারণ মানুষের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আমাকে আপনাদের সন্তান মনে করে সহযোগিতা করতে হবে। যদি আপনারা পাশে থাকেন, তবে দিনাজপুর-৫ আসনে বিএনপির গণজোয়ার সৃষ্টি করতে পারব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন চাঁদামুক্ত বাংলাদেশ গড়তে হবে। যারা চাঁদাবাজি করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বিএনপিতে কোনোভাবেই চাঁদাবাজির স্থান হবে না।
দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে এসএম জাকারিয়া বাচ্চু বলেন, তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। এ দেশ আমাদের, এ দেশ আমাদের গর্ব, এ দেশ আমাদের মায়ের দেশ, বাবার দেশ। আমাদের অন্তরে যদি দেশপ্রেম না থাকে, তবে আমরা কোনোদিনও এগিয়ে যেতে পারব না।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, বিএনপি নেতা আমিনুল ইসলাম মন্ডল এবং সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাহাফুজার রহমান মানিক।
এসময় উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ দিনাজপুর জেলা শাখার সদস্য অহিদুল ইসলাম, আমবাড়ী রাজনৈতিক থানা শাখার সাবেক সেচ্চাসেবকদলের সাধারণ সম্পাদক আজিজার রহমানসহ আরো অনেকে।দৈনিক জনতার খবর। দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মোঃ মশিউর রহমান।। তারিখ ঃ১৩/৯/২৫/মোবাইল ০১৭৭৪৭০০৪৬০
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।