প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2025 ইং
হাতীবান্ধায় বাংলাদেশ স্কাউটসের গ্রুপ সভাপতিদের একদিনের ওয়ার্কশপ

মোঃ নূর আমিন রহমান।।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাংলাদেশ স্কাউটসের আয়োজনে গ্রুপ সভাপতিদের একদিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি জনাব মো. শামীম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের কমিশনার জনাব মো. মঞ্জুর হোসেন এবং জেলা স্কাউটসের সম্পাদক জনাব মো. একরামুল হক সরকার।
এছাড়াও বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে ওয়ার্কশপকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা কাব লিডার মো. নুর ই আলম সিদ্দিকী।
ওয়ার্কশপে স্কাউটস কার্যক্রমকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।