প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2025 ইং
কালিগঞ্জে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় প্লাস্টিক-পলিথিন বিরোধী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

এসএম শাহাদাত।।
সাতক্ষীরার কালিগঞ্জে সুন্দরবন ও পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিনের অপব্যবহার রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে রূপান্তর। সভায় রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন,
বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শিমুল, সুশীলনের পরিচালক ও উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, শিক্ষক শরিফুল আজাদ, উপজেলা পুজা উদযাপন কমিটির সেক্রেটারী মিলন কুমার ঘোষ,
ব্রেকিং দ্য সাইলেন্স-এর উপজেলা সমন্বয়কারী আহকাম সাইফুল্লাহ, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওঃ আকরাম হোসেন, রেডিও নলতার স্টেশন ম্যানেজার আল মামুন ও মারুফ হোসেন প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, ইয়ুথ ফর সুন্দরবন সদস্য ও সাংবাদিকবৃন্দ। বক্তব্যে উঠে আসে প্লাস্টিক-পলিথিনের ক্ষতিকর দিক সভায় বক্তারা বলেন- প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য সবচেয়ে বড় হুমকি। এগুলো মাটিতে মিশে না, পানি প্রবাহ বাঁধাগ্রস্ত করে কৃষিজমির উর্বরতা নষ্ট করে এবং বন্যপ্রাণী ও জলজ প্রাণীর জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ওপর এর ক্ষতিকর প্রভাব পড়ছে। নদী ও খালে বিলে জমে থাকা প্লাস্টিক বর্জ্য প্রাণবৈচিত্র্য ধ্বংস করছে।
তারা আরও বলেন "আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। পলিথিন বর্জন করে সত্যিকারে পরিবেশবান্ধব পণ্য ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধি ছাড়া সুন্দরবন ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করা সম্ভব নয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।