প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2025 ইং
অবৈধভাবে মসজিদের জমি দখল, অভিযোগ ইউপি সদস্য শিউলির বিরুদ্ধে

মো:মাহিদুল ইসলাম।।
বাগেরহাটের ফকিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের জমি দখলের অভিযোগে ইউপি মহিলা সদস্যা শিউলির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে সদর ইউনিয়নের সিংগাতী গ্রামের জামে মসজিদের মুসল্লী ও গ্রামবাসীরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে মসজিদের সাধারণ সম্পাদক সৈয়দ আল মামুন অভিযোগ করে বলেন, শিউলী মেম্বর দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় কাজে লাগিয়ে মানুষের জমি দখলসহ মামলা-মোকদ্দমার ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন । আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি তার স্বামী জিয়া ও ছেলেদের নিয়ে মসজিদের জায়গা দখল করে রেখেছেন। এমনকি একসময় খুতবার সময় মসজিদের ইমাম সাহেবের ওপরও তারা হামলা চালান।
এসময় এক মুসল্লি অভিযোগ করেন, শিউলী প্রায় ১৭-১৮ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে মসজিদের জমি দখল করে রেখেছেন। কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছেন। আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে বিএনপির পরিচয়ে চলাফেরা করেন। বক্তারা শিউলি মেম্বরের দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি করেন।
এ ঘটনায় গ্রামবাসীর অভিযোগ, জমি নিয়ে আর কোনো বিশৃঙ্খলা নয় মসজিদের জমি মসজিদকেই ফেরত দিতে হবে ।
পরে গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল বের করে শিউলির বিচারের দাবি জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।