প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2025 ইং
সাবেক সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৭ তম কারামুক্তি দিবস পালন

ঝিনাইদহ ৪ জননেতা হামিদুল ইসলাম হামিদ এর নির্দেশনায় বাংলাদেশের সফল প্রধান মন্ত্রী গনতন্ত্রের জননী আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন জননেত্রী বেগম খালেদা জিয়ার ১৭ তম কারামুক্তি দিবস পালন উপলক্ষ্যে ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জনাব মিজানুর রহমান লাল্টু, প্রধান অতিথি হিসাবে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ প্রমূখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।