প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2025 ইং
পাংশায় বালুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃ-ত্যু

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী পাংশার মৌরাটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মো: রবিউল ইসলাম রজব (৪৫) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ মিনিটের দিকে মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজার সংলগ্নে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রজব কালুখালী উপজেলার ঘাটরা এলাকার মৃত তোফাজ্জল হোসেন মন্ডলের ছেলে।
জানা যায়, নিহত রজব (রাজবাড়ী-ল ১১-৩৭০১)
মোটর সাইকেল চালিয়ে পাংশা অভিমুখে আসছিলো। বাগদুলী বাজার পার হলে একই দিক থেকে থেকে আসা (ময়মনসিংহ-ট ১১-০৬৯৭) বালুবাহী ট্রাকটি পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানা সূত্রে জানা যায়, জনগন কর্তৃক আটককৃত ট্রাকের ড্রাইভার পাংশা কুড়িপাড়া গ্রামের সবুজ ইসলাম (২৩) এবং হেলপার পাংশা হাজড়াপাড়া গ্রামের হারুন শেখ (৩৪) কে করে। সংবাদ পেয়ে এস আই শরিফুল সহ পাংশা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ড্রাইভার-হেলপার সহ ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে এসেছে। পরবর্তি আইনানুগ ব্যাবস্থা পক্রিয়াধীন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।