প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2025 ইং
কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়ায় কর্ণফুলী তীরবর্তী গ্রাম প্লাবিত, দুর্ভোগে গ্রামবাসী ও শিক্ষার্থীরা

মো:জসিম উদ্দিন।
জেলা প্রতিনিধি,
কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়ার কারণে হঠাৎ করেই কর্ণফুলী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদী তীরবর্তী গ্রামের রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। প্রতিদিনের মতো যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রামবাসী। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের হেঁটে পানির ভেতর দিয়ে স্কুলে যেতে হচ্ছে, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ ও কষ্টকর।
স্থানীয়রা জানান, পানি বৃদ্ধি পাওয়ায় গবাদি পশু থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বিপাকে পড়েছে। অনেকের ঘরবাড়িও আংশিকভাবে পানিতে ডুবে গেছে।
পাশাপাশি দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়ার প্রস্তুতিও চলছে।স্থানীয় প্রশাসন সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে অনুরোধ করেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।