প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2025 ইং
ঝালকাঠীতে জুলাই বিপ্লবের শহীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

মিজানুর রহমান মুবিন
২০২৪ জুলাই -আগষ্ট গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর ঝালকাঠির টাইগার মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা কাছে জেলা বিএনপির কমিটির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এক মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক ও জেলা বাস মালিক সমিতির সভাপতি মোঃ আনিসুর রহমান তাপু,জেলা বিএনপি আহবার কমিটির সদস্য ( দপ্তরের দায়িত্বে ) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, টাইগার মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ফেরদৌস রায়হান, টাইগার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ আলম, টাইগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতি রানী, ঝালকাঠী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক রনি, সহ- সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন, জুলাই আন্দোলনের সংগঠক আবির লস্কর প্রমুখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।