
একরামুল ইসলাম।।
যশোরের শার্শায় ১২ কেজি গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর ) রাত চার টার দিকে শার্শা থানাধীন রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের কওছার মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম রামচন্দ্রপুর এলাকায় জুলফিকার আলী ভুট্টোর বসত বাড়িতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা জব্দ করে। এসময় বসত বাড়িতে গাঁজা সংরক্ষণের অপরাধে জুলফিকার আলী ভুট্টোকে আটক করে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে’ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।